আল মামুন | ১১:২৪ এএম, ২০২১-০৪-০৪
খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দীঘিনালার কবাখালী ইউনিয়ন পরিষদ ভবন। শনিবার (৩ এপ্রিল) রাতে আগুন লেগে ইউনিয়ন পরিষদ ভবনটিতে। তাৎক্ষনিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে পুড়ে ছাই হয়ে যায় ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ সকল কাগজপত্র।
দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে আগুন ছড়িয়ে পরলে দীঘিনালা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ এক ঘন্টাচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় গুরুত্বপূর্ণ কাগজপত্র,আসবাবপত্রসহ সকল জিনিসপত্র।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে থাকতে পারে।
দীঘিনালা ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবলা দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকা-ের ঘটনা শুনে আমাদের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited