সৌরভ দে | ১২:২২ এএম, ২০২০-০৯-২১
রাঙামাটিতে "এইচ এইচ এইচ টেলিমেডিসিন" কোম্পানীর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। কোম্পানীটির বিরুদ্ধে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের নাম করে রাঙামাটির ১০ উপজেলা হতে শ’খানেক নারী-পুরুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ব্যাপারে সিএইচটি টাইমস টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টি গোচর হয়।
সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, সংবাদটি আমার নজরে আসার পর আমি এই কোম্পানীর রাঙামাটির কো-অর্ডিনেটর আবদুল করিমের সাথে যোগাযোগ করি। এইসময় তার দেওয়া বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে দেখি ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অনুমতি পত্র নিয়ে তারা ২০২০ সালে কার্যক্রম চালাচ্ছে। তার উপর রাঙামাটিতে এই কোম্পানী কাজ শুরুর জন্য আমার কাছ থেকে কোন রকম অনুমতিও নেয়নি। তাই আমি করিমকে জানিয়েছি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটিতে এই কোম্পানীর সকল কার্যক্রম যেন বন্ধ রাখা হয়।
তিনি আরো জানান, প্রত্যেক প্রার্থী থেকে ৮ হাজার টাকা নিয়ে যে ট্রেনিং দেওয়া হয়েছে তাতে আমার কোন প্রতিনিধি উপস্থিত ছিল না তাই এই ট্রেনিং এর কার্যকারিতা নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। আমি এই বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি লিখবো এবং চিঠির জবাব পাওয়ার পর ব্যবস্থা নেবো।
এদিকে "এইচ এইচ এইচ টেলিমেডিসিন" কোম্পানীর রাঙামাটি কো অর্ডিনেটর আবদুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি রাঙামাটির বাইরে আছেন জানিয়ে পরবর্তিতে যোগাযোগ করবেন বললেও যোগাযোগ করেননি।
প্রসঙ্গত, "এইচ এইচ এইচ টেলিমেডিসিন" কোম্পানীটির বিরুদ্ধে রাঙামাটির ১০ উপজেলা হতে প্রায় শ'খানেক চাকরি প্রার্থী হতে ট্রেনিং এর নাম করে কয়েক লক্ষ্ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এছাড়াও রাঙামাটি স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম বিক্রি করে সরকারি ডাক্তারি সার্টিফিকেটেরও প্রলোভন দেখায় কোম্পানীটি। এই ব্যাপারে সিএইচটি টাইমস টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি জেলার আইন-শৃংখলা সভার আলোচনাতেও উঠে আসে। এর পরপরই জেলার স্বাস্থ্য বিভাগ রাঙামাটিতে এই কোম্পানীর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited