আলমগীর মানিক | ০৪:৫৬ পিএম, ২০২১-০১-১২
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ প্রকল্প ও তথ্য অধিকার আইন বিষয়ে অংশীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস ও পিআইডি চট্টগ্রাম অফিসের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান মীর হোসেন আহসানুল কবীর।
সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শিল্পী রানী রায়, জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক ওমর ফারুকসহ প্রবীণ সাংবাদিকবৃন্দ ও জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় রাঙামাটিতে জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত সরকারের আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচী, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও পরিবেশ সুরক্ষা এই ১০টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতির তথ্য জানানোর পাশাপাশি তথ্য অধিকার আইন নিয়ে আলোচনা অংশ নিয়ে বক্তাগণ বলেন, গণমাধ্যমকর্মীদের তথ্য অধিকার আইন ব্যবহার করে বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে।
রাঙামাটিতে অনুসন্ধানী কাজের যথেষ্ট সুযোগ থাকলেও প্রাতিষ্ঠানিক কিছু সীমাবদ্ধতাও আছে। এর থেকে বের হতে হলে সব মহলের সমন্বিত উদ্যোগ দরকার বলেও মন্তব্য করেছেন বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited