নিজস্ব প্রতিবেদক | ১২:৩৫ এএম, ২০২১-০১-০৯
রাঙামাটির ঘাগড়া এলাকা থেকে ৭ই জানুয়ারী বৃহস্পতিবার অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার এবং লাশ সনাক্ত করার ২৪ ঘন্টার মধ্যে খুনি ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। ঘাতক ট্রাক ড্রাইভার হলেন আবুল খায়ের(৪৯), রাঙ্গুনীয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সোনারগাঁও রাস্তার মাথা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যাহ-পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাতেই তাকে চট্টগ্রামের বায়েজীদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কাউখালী থানা পুলিশের একটি টিম উপজেলার ঘাগড়া এলাকা থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করে। এই লাশ উদ্ধার করে। বিকাশের টাকা উত্তোলন ও মেয়ের ঔষধ আনতে গিয়ে নিখোজ হওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার দুপুরে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় রেহেনা পারভীনের।
হতভাগা ঐ নারী রেহেনা পারভীন (৩৭) হাটহাজারী উপজেলার ইছাপুর এলাকার প্রবাসী জনৈক সিরাজুল ইসলামের স্ত্রী। তার বাড়ী হাটহাজারীর ইছাপুরে হলেও দু’মেয়ে ও এক ছেলে নিয়ে রেহেনা পারভীন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন হাশেম বাজার মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের ছেলে মাহমুদুল হাসান রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে এসে তার মায়ের লাশ সনাক্ত করেন এবং ঘটনার বিস্তারিত জানান।
পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মোঃ শহীদ উল্ল্যাহ-পিপিএম ও এসআই মোঃ আব্দুস সালামের নের্তৃত্বে পুলিশের একটি টীম রাত সাড়ে দশটায় রাঙ্গুনীয়ার ইসলামপুর এলাকা থেকে ঘাতক আবুল খায়েরকে গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসে। কাউখালী থানা পুলিশ হেফাজতে ঘাতক ট্রাক ড্রাইভার আবুল খায়ের জানায় নিহত রেহেনা পারভীনের সাথে প্রায় ৪/৫ বছর যাবত তার সাথে অবৈধ সম্পর্ক ছিল। রেহেনা পারভীনের স্বামী প্রবাসে থাকার সুবাধে তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতো এবং পরিবারের ঘরভাড়াসহ আনুষঙ্গিক সব খরচ সে নিজেই বহন করতো। এরই মধ্যে বেশ কয়েকবার রেহেনা পারভীনের বাসায় গিয়ে অন্য পুরুষের উপস্থিতি দেখতে পেয়ে বিষয়টি মেনে নিতে পারছিলেন না আবুল খায়ের।
পরিকল্পনা করে তাকে হত্যা করার। সে পরিকল্পনা অনুযায়ী গত ১ জানুয়ারী ঢাকা থেকে ট্রাক যোগে কয়লা নিয়ে রাঙ্গুনিয়ার মগাছড়িস্থ ইটভাটাতে আসার সময় রেহেনা পারভীনকে ফোন করে টাকা দেয়ার কথা বলে ডেকে নেয়। রেহেনা পারভীন তার ফোন পেয়ে ঘর থেকে বেড়িয়ে আসলে তাকে ট্রাকের কেবিনে রাঙামাটির পর্যটন রিসোটে নিয়ে আসবে বলে। পথিমধ্যে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে রাত সারে নয়টায় ট্রাক থামিয়ে রেহেনা পারভীনকে মাফলার দিয়ে পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাকে থাকা কাপড় দিয়ে ডেকে কেবিনের মধ্যে লুকিয়ে রাখে। পরে রাত সারে দশটায় ঢাকা থেকে নিয়ে আসা কয়লা ইটের ভাটায় আনলোড করে গভীর রাতে ঘাগড়াস্থ সিটিহাট পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২শত গজ পশ্চিমে হতভাগা রেহেনা পারভীনের লাশটি ফেলে যায়।
শুক্রবার রাতে কাউখালী থানার তদন্তকারী অফিসার এসআই আব্দুস সালাম গণমাধ্যমকে জানিয়েছেন, এব্যাপারে নিহতের ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে চট্টগ্রামের বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃত ঘাতক ট্রাক ড্রাইভার আবুল খায়েরকে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited