বান্দরবান প্রতিনিধি | ০৬:০২ পিএম, ২০২০-১২-২৩
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে চট্টগ্রামের মুরাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। বুধবার (২৩ ডিসেম্বর ২০২০ইং) দুপুর ১টা ৩০মিনিটে লামার মাতামুহুরী নদীর ইয়াংছা খালের মোহনায় মানিকপুরস্থ মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।
জানা যায়, ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল লামা বাজারের ফার্মেসি ব্যবসায়ী ও পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা সামশুদ্দোহা কায়েস প্রকাশ কায়েস ডাক্তারের বড় মেয়ের জামাতা। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ফ্যামিলি সহ নদী পথে মাতামুহুরী নদী ভ্রমণে যায়। পিকনিক স্পটে মোঃ জুয়েল সহ কয়েকজন নদীতে গোসল করতে নামে। বাকীরা নদী থেকে উঠে আসলেও মোঃ জুয়েল পানিতে ডুবে যায়।
পার্শ্ববর্তী মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিম জানান, পানিতে ডুবে নিখোঁজ শুনে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত হয়, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আলমগীর হোসেন। তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক।
লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত মোঃ জুয়েল এর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এদিকে ঘটনার পরপরই লাশ লামা হাসপাতালে আনা হলে সেখানে স্বজন ও ইচ্ছুক জনতার ভিড় পড়ে যায়।
শশুড় বাড়িতে বেড়াতে এসে ভ্রমণে ঘিরে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি জানাজানি হলে শশুড় বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক এই ঘটনা শুনে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম সমবেদনা জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited