লংগদু প্রতিনিধি | ১১:৫৪ পিএম, ২০২০-১২-১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাঙামাটির লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের সরকারিকৃত শিক্ষক- কর্মচারীদের উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার(১৮ডিসেম্বর), উপজেলার লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু না জন্মালে আমরা স্বাধীনতা পেতাম না। তিনি স্বাধীন বাংলাদেশরে স্থপতি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি মানুষের হৃদয়ে চীরঞ্জিব হয়ে থাকবেন। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা নিঃসন্দেহে গর্হিত কাজ করেছে। তাই তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে কেউ এমন দুঃসাহস না দেখাতে পারে।
প্রতিবাদ সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ ওছমান গণি, ব্যাবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আজগর আলী। এসময় লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited