মেহেদী হাসান | ১০:৩১ পিএম, ২০২৬-১০-১৩
ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস, স্টেশন অফিসার মো. রোকনুজ্জামান, সিনিয়র কাপ্তাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মইনুল ইসলাম পলাশ এবং যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবিলা ও জরুরি উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল তুলে ধরে মহড়া প্রদর্শন করেন। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
দিবসটি উপলক্ষ্যে দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও প্রস্তুতি নিশ্চিত করা জরুরি। সম্মিলিত উদ্যোগ ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উà¦...বিস্তারিত
আলমগীর মানিক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited