মেহেদী হাসান | ১১:৩৭ এএম, ২০২৬-১০-১৩
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুল রকিব। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ, সহ-সভাপতি নব জ্যোতি খীসা, সাধারণ সম্পাদক রনেল চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকসুদা হক, কার্যকরী কমিটির সদস্য মো. নুরুজ্জামানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও আনন্দঘন করে তুলতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়; এর পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাঙামাটির সাম্প্রদায়িক সম্প্রীতি এ জেলার অন্যতম শক্তি। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখতে হবে। কোথাও গুজব, উসকানি কিংবা সন্দেহজনক কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে তথ্য আদান-প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাঙামাটিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে।
রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উà¦...বিস্তারিত
আলমগীর মানিক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited