নিজস্ব প্রতিবেদক | ১০:১৮ পিএম, ২০২৬-১০-১০
ভোক্তাদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে উন্নয়নকর্মী মোহাম্মদ আলীকে সভাপতি এবং সাংবাদিক হিমেল চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার বিকেলে রাঙামাটি শহরের গ্যালারি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সুস্মিতা চাকমা , সহ-সভাপতি অ্যাডভোকেট রাজীব চাকমা, যুগ্ম সম্পাদক রণজিৎ নাথ, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন , দপ্তর সম্পাদক মাসুদ রানা, যুব ও মহিলা বিষয়ক সম্পাদক নুকু চাকমা।
জ্যেষ্ঠ আইনজীবী সুস্মিতা চাকমার সভাপতিত্বে আয়োজিত এই সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন।
সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম ব্যয়বহুল শহর হওয়া সত্ত্বেও রাঙামাটিতে দীর্ঘদিন ক্যাবের কোনো কমিটি ছিল না। ফলে স্থানীয় বাজারে কাঁচাতরি-তরকারি, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ইচ্ছামতো দাম নেওয়া হলেও ভোক্তাদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন সভায় কোনো দাবি বা বক্তব্য উপস্থাপন করা সম্ভব হয়নি। ভোক্তারা সুসংগঠিত না থাকার সুযোগে অসাধু ব্যবসায়ী ও কালোবাজারিরা প্রতিনিয়ত প্রতারণা করে অতিরিক্ত দাম হাঁকাচ্ছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রাঙামাটিতে ভোক্তাদের স্বার্থসংরক্ষণ ও বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্য ও বক্তারা।
রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উà¦...বিস্তারিত
আলমগীর মানিক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited