মেহেদী হাসান | ১২:৩৫ এএম, ২০২৬-১০-০১
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় পূর্বের একটি মামলায় চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদার (৪৭) এবং রিজার্ভ বাজার এলাকার মো. রায়হান (২৪)।
পুলিশের দাবি, তাদের দাঙ্গা সংগঠনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া পূর্বের একটি মামলায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় কুমিল্লার দাউদকান্দির আবু সালেহ মোল্লা ইরফান (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে রাঙামাটি শহরের পাথরঘাটা এলাকার কামরুল হাসান বুলবুল (৩০)কে মাদক কারবারের অভিযোগে এবং এসপি অফিস এলাকার মো. সেকুল মিয়া (৪০)কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর মধ্যে মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আবু সালেহ মোল্লা ইরফানকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদেরও বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
মেহেদী হাসান : ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গা...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জীবনে সাফল্য অর্জনের প্রত্যাশা সবারই থাকে। তবে সেই পথে বাধা, ভুল সিদ্ধান্ত কিংবা প্রত্যাশিত ফল না ...বিস্তারিত
মেহেদী হাসান : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সাম্প্রদà¦...বিস্তারিত
কাপ্তাই প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited