আজগর আলী খান | ০৭:৪৯ পিএম, ২০২৬-০৯-২৮
রাঙামাটির রাজস্থলীতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৭২কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে উপজেলার ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ের জন্য বরাদ্দকৃত মাছের পোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি যথাক্রমে আবুল হাসেম মেম্বার, জিকু কুমার দে, চাথোয়াই মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া , উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সৃতি চাকমা, বিএনপির সহ সভাপতি ছকির আহম্মদ, এবং রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, মৎস্য বিভাগের মাঠ কর্মকর্তা চিংনুমং মারমা সহ সংশ্লিষ্টরা।
রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ পোনা অবমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
রাজস্থলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ১৭২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।
মেহেদী হাসান : ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গা...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জীবনে সাফল্য অর্জনের প্রত্যাশা সবারই থাকে। তবে সেই পথে বাধা, ভুল সিদ্ধান্ত কিংবা প্রত্যাশিত ফল না ...বিস্তারিত
মেহেদী হাসান : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সাম্প্রদà¦...বিস্তারিত
কাপ্তাই প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited